আম বাগানে আম পারাকে কেন্দ্র করে দুই ব্যাক্তির মধ্যে বচসার বাধে। বচশা চলাকালীন আম বাগানের মালিককে কুপিয়ে খুনের চেষ্টা এক প্রতিবেশী বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে মালদা থানার অন্তর্গত মহেশ বাথানী এলাকায়। ঘটনায় আম বাগানের মালিক সিকান্দার আলী আহত হয়। সে বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে বেশ কিছুদিন আগে মহেশ বাথানী এলাকার সামিউল ইসলাম সিকান্দারের বাগানে ঢুকে আম পেরে নেয়। ঘটনা দেখতে পেয়ে সামিউলকে ধরে নেয় সিকান্দার। এরপর গ্রামবাসীদের মধ্যস্ততায় তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে আবারও সামিউল সিকান্দারের বাগানের আম ভাঙলে দুই জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর সামিউল ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে চরাও হয়ে বেধরক মারধর করে কুপিয়ে খুনের চেষ্টা করে সিকান্দারকে। ঘটনার গোলমালে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে আসতেই অভিযুক্তরা সেখান দিয়ে পালিয়ে যায়। আহত সিকান্দারকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহতর পরিবারের পক্ষ থেকে সামিউল সহ দুই জনের নামে মালদা থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।